শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মার চরে পুলিশের ওপর হামলা : পাঁচ পুলিশ সদস্য আহত, আসামি ছিনতাই

লিয়াকত আলী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার চর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (সকাল সাড়ে ৭টার দিকে) উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মুন্সিরচর বাজারে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান (৫২)।

পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে কবির খানকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়। তাকে হ্যান্ডকাফ পরানোর পরপরই তার নেতৃত্বে থাকা লাঠিয়াল বাহিনী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কিল-ঘুষি ও লাঠিসোঁটার আঘাতে পুলিশ সদস্যদের আহত করে এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় কবির খানকে ছিনিয়ে নিয়ে যায়।

আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় চরভদ্রাসন থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম জানান, কবির খানের বিরুদ্ধে একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পদ্মা নদী পাড়ি দিয়ে দুর্গম চরাঞ্চলের মুন্সিরচর বাজারে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে হ্যান্ডকাফ পরানো হলে তিনি ধস্তাধস্তি শুরু করেন। তার চিৎকারে ২০-২৫ জনের একটি লাঠিয়াল দল ঘটনাস্থলে এসে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভূমি দখলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি নিজস্ব লাঠিয়াল বাহিনীর মাধ্যমে চরাঞ্চলে প্রভাব বিস্তার করে আসছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

  • সর্বশেষ