শিরোনাম
◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি তেলের দাম বাড়ায় সংকটে ৩৭ হাজার কৃষক 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : জ্বালানি তেলের দাম বাড়ায় পাবনার ঈশ্বরদীর হাজারো কৃষক চরম
দুশ্চিন্তায় পড়েছেন। তীব্র গরম আর ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেচ খরচ কয়েক গুণ বেড়ে
গেছে। এতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। অন্যদিকে শ্রমিকের বাড়তি মজুরি ও পরিবহন খরচ বেড়ে
যাওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছেন এই অঞ্চলের প্রায় ৩৭ হাজার চাষি। তেলের বাড়তি দাম ও
সরবরাহ সংকটে স্থানীয় কৃষি অর্থনীতি হুমকির মুখে পড়েছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩৭ হাজার কৃষক ১৭ হাজার ৮৮৯ হেক্টর জমিতে ধান, গম, সরিষা ও সবজির পাশাপাশি লিচু, আম, কাঁঠাল ও কলার চাষ করেন। চাষাবাদের সময় জমিতে পানি দেওয়ার জন্য জ্বালানি তেলের প্রয়োজন হয়। এ ছাড়া ফসল আনা-নেওয়া ও অন্যান্য কাজে ব্যবহৃত যানবাহনের জন্যও জ্বালানির প্রয়োজন পড়ে। স্থানীয় কৃষকেরা জানান, তেলের দাম বাড়ায় ফসল উৎপাদনের খরচও বেড়ে যাবে। তাঁদের ভাষ্য, কৃষকেরা এমনিতেই খুব একটা লাভ পান না, তার ওপর আবার খরচ বাড়ল।

কিছুদিনের মধ্যেই বোরো ধান পাকতে শুরু করবে। এর আগেই তীব্র গরম শুরু হয়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট। গরমে ধান রক্ষা করতে জমিতে পানি দেওয়া বাড়িয়ে দিয়েছেন কৃষকেরা। ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, তাপমাত্রা প্রতিদিনই বাড়ছে। সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পৌর এলাকার ইস্তা গ্রামের কৃষক আনিসুর রহমান বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ায় শ্রমিক সংকটে পড়েছি। শ্রমিকেরা মজুরি বাড়ানোর দাবি জানিয়েছে। কারণ হিসেবে তারা যাতায়াত ভাড়া বাড়ার কথা বলছে।

আগে যেখানে ৬০০ টাকা ছিল, এখন তারা ৫০ টাকা বাড়িয়ে সাড়ে ৬০০ টাকা চাচ্ছে।’ এদিকে ঈশ্বরদীর লিচু চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন। এবার ফলনও ভালো হয়েছে। অস্বাভাবিক গরম থেকে লিচু রক্ষা করতে গাছে পানি দেওয়া বাড়িয়ে দিয়েছেন বাগানমালিকেরা। উপজেলার দিয়াড় সাহাপুর এলাকার ৫০০টি লিচুগাছের মালিক আরিফুল ইসলাম বলেন, ‘গাছে এবার প্রচুর লিচু এসেছে। কিন্তু গরম আর জ্বালানির সংকটে লিচু রক্ষায় ঠিকমতো কাজ করতে পারছি না। বাগানে অনেক পানি দিতে হচ্ছে। কৃষক কার্ড থাকার পরও পাম্প থেকে তেল পাচ্ছি না। কৃষি কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো সমাধান হচ্ছে না।’ 

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘জ্বালানি পেতে কৃষকদের কার্ড দেওয়া হলেও পাম্প মালিকেরা ঠিকমতো তেল দেন না। এ ছাড়া তেলের দাম বাড়ায় কৃষকের ফসল উৎপাদনের খরচও বাড়বে।’  উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন বলেন, ‘পানি ছাড়া ফসল উৎপাদন সম্ভব নয়। বিদ্যুৎ ও জ্বালানি—দুটোই কৃষকদের জন্য জরুরি। অথচ ফসল উৎপাদন ও ঘরে তোলার সময় প্রয়োজনীয়

বিদ্যুৎ ও জ্বালানি তেল কৃষকেরা ঠিকমতো পাচ্ছেন না। তারপরও কৃষকেরা যাতে সহজে তেল পান, সে জন্য কৃষক কার্ড দেওয়া হয়েছে। তাঁরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে জন্য আমাদের চেষ্টা রয়েছে।’

  • সর্বশেষ