শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ০৯:১২ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথার বালিয়া বাজারে সংঘর্ষ-ভাংচুরে অতিষ্ঠ ব্যবসায়ীরা, নিরাপত্তা দাবিতে মানববন্ধন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার বালিয়া বাজারে ধারাবাহিক সংঘর্ষ, মারামারি ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। জানমাল ও ব্যবসার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বালিয়া বাজারের শতাধিক ব্যবসায়ী একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন। সকাল থেকেই বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা কর্মসূচিতে অংশ নেন, ফলে পুরো বাজারে কার্যত স্থবিরতা নেমে আসে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বারবার সংঘর্ষ, হাতাহাতি ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটছে। এতে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। ক্রেতাদের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফলে ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বালিয়া বাজার এখন অস্তিত্ব সংকটে পড়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, কিছু অসাধু ও প্রভাবশালী মহলের কারণে বাজারে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে, যা দ্রুত নিয়ন্ত্রণে আনা না হলে পরিস্থিতি আরও অবনতি ঘটবে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে ব্যবসা ছেড়ে দিতে পারেন।

Advertisement

কর্মসূচির একপর্যায়ে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করতে আশ্বাস প্রদান করেন।

ওসি মো. বাবলুর রহমান খান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। বাজারে কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, বাজার এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদার করা হবে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

অন্যদিকে, ইউএনও দবির উদ্দিন বলেন, “ব্যবসায়ীদের দাবি যৌক্তিক। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের চেষ্টা করছি।”

প্রশাসনের আশ্বাসে পরবর্তীতে ব্যবসায়ীরা পুনরায় দোকানপাট খুলে দেন। তবে তারা সতর্ক করে দেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েক মাসে বালিয়া বাজারে একাধিকবার সংঘর্ষ, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটেছে, যার ফলে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। 

  • সর্বশেষ