শিরোনাম
◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৮:৪৮ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ৩৪০টি ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৪০টি ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সৈকত মজুমদার ও এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (তাল্লুকপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এ সময় টানা ব্রিজ থেকে প্রায় ১০০ গজ পূর্বে মন্দবাগগামী সড়কের পাশে মাসুদ খানের দোকানের সামনে থেকে মোসা. জান্নাতুল ফেরদৌস (৩৫), ওরফে শ্রাবনী বেগমকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা।

বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা গুচ্ছগ্রামে বসবাস করছিলেন। আটকের সময় তাঁর কাছ থেকে ৩৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ