শিরোনাম
◈ মহাকাশ গবেষণায় জোর: আকস্মিকভাবে স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশ ◈ ইবোলা সতর্কতায় ভারতে সব আন্তর্জাতিক যাত্রীর জন্য বাধ্যতামূলক এয়ার সুভিধা ২.০ ◈ কোনো দেশের সরকারপ্রধান আরেক দেশের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই: পররাষ্ট্রমন্ত্রী ◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল ◈ মেসির রেকর্ড গড়া গোলে টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার ◈ গোলশূন্য ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানার্সআপ পর্তুগাল ◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হলো রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন। শনিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে দুইটি প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

নির্বাচনে মাত্র ১৫ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘খ’ প্যানেলের প্রার্থী হাসেন আলী। হরিণ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ হাজার ৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ক’ প্যানেলের খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৬ ভোট।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চেম্বার ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।

নির্বাচনে ‘খ’ প্যানেলে বিএনপিপন্থী ব্যবসায়ীরা অংশ নেন। অপরদিকে ‘ক’ প্যানেলে ২১টি পদের মধ্যে বিএনপিপন্থী ৯ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১ জন এবং জামায়াতপন্থী ১১ জন প্রার্থী ছিলেন। ফলাফলে ১১টি পদে জয় পেয়েছে ‘ক’ প্যানেল এবং ১০টি পদে জয়ী হয়েছে ‘খ’ প্যানেল।

ঘোষিত ফল অনুযায়ী, সিনিয়র সহ-সভাপতি পদে ‘ক’ প্যানেলের শামসুর রহমান শান্তন ঘুড়ি প্রতীকে ১ হাজার ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন ‘খ’ প্যানেলের জিয়াউদ্দিন আহমেদ, যিনি চশমা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫ ভোট।

পরিচালনা পর্ষদের ১৮টি পরিচালক পদের মধ্যে ১০টি পেয়েছে ‘ক’ প্যানেল এবং ৮টি পেয়েছে ‘খ’ প্যানেল।

‘ক’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন— রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান শাকিল, মো. কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন এবং মোবাশ্বের আলী।

অন্যদিকে ‘খ’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকরা হলেন— তৌহিদ হাসান, মাইনুল হক, মো. শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ জে এম জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান।

প্রধান নির্বাচন কমিশনার আরিফ হোসেন জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ৮৯৮ জন। এর মধ্যে ২ হাজার ৪৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়