শিরোনাম
◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, এরপর যা ঘটল

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টার সময় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন ব্যবসায়ী নুর আলম মাসুদ (৪৫)। দগ্ধ অবস্থায় চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।  পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত নুর আলম মাসুদ ফেনীর সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক ছিলেন। তিনি পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল বিকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প উপায়ে অকটেন তৈরির সময় তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এতে নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী সদর হাসপাতাল হয়ে ঢাকায় পাঠান। স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, মাসুদ ছিলেন বিনয়ী ও সমাজসেবামূলক কাজে সক্রিয় একজন মানুষ। দুর্ঘটনার আগের রাতেও তিনি নজরুল প্রাথমিক যুব সমাজের উদ্যোগে মাহফিল আয়োজনের প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন।

তার এমন মৃত্যুতে আমরা হতবিহ্বল। স্বেচ্ছাসেবী সংগঠক জিয়া উদ্দিন হৃদয় বলেন, নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ থেকে তিনি প্রায়ই ইউটিউব দেখে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতেন। সম্প্রতি অকটেন তৈরির একটি পদ্ধতি অনুসরণ করতে গিয়েই এ দুর্ঘটনার শিকার হন।

  • সর্বশেষ