শিরোনাম
◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে জেলা শহরের বাস টার্মিনাল পর্যন্ত ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালের জানুয়ারি মাসে শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সড়টিকে ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণ অঞ্চলের ২১ জেলার সাথে বন্দরনগরী চট্টগ্রামের সড়ক যোগাযোগ সহজ হবে। এতে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলার বটতলী এলাকায় ফোর লেন প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও দাবি ছিল এই ফোর লেন প্রকল্পের। নানা কারণে প্রকল্পের কাজ শুরু করা হয়নি। এই সড়কটি ব্যস্ততম হওয়ায় সড়কটি ছয় লেনে উন্নীত করা গেলে ভালো হতো বলেও মন্তব্য করেন মন্ত্রী।

১৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের ফোর লেন এই সড়কের জন্য বরাদ্দ সাড়ে তিনশ কোটি টাকা। তাহের ব্রাদার্স ও এম এইচ রহমান নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।

  • সর্বশেষ