শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা সাময়িক বহিস্কার

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খন্দকার মনিরকে সাময়িক বহিস্কার হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারন সম্পাদক আবুল বশার হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়।

পত্রে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আদর্শ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৫ নং রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান খন্দকার  (মনির) কে সাময়িক বহিস্কার করা হলো।

এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের বিভিন্ন কর্মকান্ডের অভিযোগ রয়েছে। যে কারনে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। অভিযোগ রয়েছে বা দলীয় শৃংখলা ভঙ্গ করবে এমন কারো দলে স্থান হবে না।

  • সর্বশেষ