শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেলের জন্য হাহাকার: জীবননগরে নারী-পুরুষের দীর্ঘ লাইন, বিপাকে কৃষক

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা): মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি বাজারেও। এরই প্রেক্ষিতে চুয়াডাঙ্গার জীবননগরে জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কৃষি কাজে সেচের জন্য তেলের চাহিদা বেড়ে যাওয়ায় পুরুষদের পাশাপাশি মহিলাদেরও লাইনে দাঁড়াতে দেখা গেছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে জীবননগরের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হয়। এদিন মোট ২৯ হাজার ৫০০ লিটার ডিজেল, ১৬ হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ৪ হাজার ৫০০ লিটার অকটেন সরবরাহ করা হচ্ছে।

স্টেশনভিত্তিক সরবরাহ চিত্র—

জীবননগর ফিলিং স্টেশন: ডিজেল ৪৫০০ লিটার, পেট্রোল ৪৫০০ লিটার, অকটেন ৪৫০০ লিটার
অংগন ফিলিং স্টেশন: ডিজেল ৪৫০০ লিটার, পেট্রোল ৪৫০০ লিটার
উৎসব ফিলিং স্টেশন: ডিজেল ৯০০০ লিটার, পেট্রোল ৩০০০ লিটার
নাসিম ফিলিং স্টেশন: ডিজেল ৭০০০ লিটার, পেট্রোল ৪৫০০ লিটার
লিমা ফিলিং স্টেশন: ডিজেল ৪৫০০ লিটার

Advertisement

তবে সরবরাহ থাকলেও চাহিদার তুলনায় তা অপর্যাপ্ত হওয়ায় বিভিন্ন স্টেশনে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কৃষকরা সেচের কাজ সচল রাখতে তেল সংগ্রহে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, তেলের সংকটের কারণে বোরো ধানের সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

  • সর্বশেষ