শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬, ০৯:০৮ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখনো বাবার রেখে যাওয়া ফ্ল্যাটেই থাকি : স্পিকার

দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও ব্যক্তিগত সম্পদ অর্জনে নিজের অনীহা ও সততার বিরল দৃষ্টান্ত তুলে ধরলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি জানিয়েছেন, দীর্ঘ ক্যারিয়ারে ঢাকা শহরে তিনি নিজের কোনো বাড়ি করতে পারেননি, এখনো বাবার রেখে যাওয়া ফ্ল্যাটেই বসবাস করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ভোলার তজুমদ্দিনে স্পিকার হওয়ার পর প্রথমবারের মতো আয়োজিত এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের ব্যক্তিগত জীবনের স্বচ্ছতা তুলে ধরে স্পিকার মেজর হাফিজ বলেন, "আমি পানিসম্পদ মন্ত্রী থাকাকালে সর্বপ্রথম তজুমদ্দিন শহর রক্ষা বাঁধ প্রকল্পে সিসি ব্লক দিয়েছি। আমরা কখনোই লুটপাট কিংবা দখলদারিত্বের রাজনীতি করিনি। তার প্রমাণ হলো, আজ এত বছর রাজনীতি করার পরও ঢাকা শহরে আমার নিজস্ব কোনো বাড়ি নেই; আমি এখনো আমার বাবার ফ্ল্যাটেই থাকি।"

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নৈতিকতার পাঠ দিয়ে বলেন, "আওয়ামী লীগ গত দেড় দশকে সীমাহীন লুটপাট করেছে। আমরা যদি কোনো অপকর্ম করি, তবে সাধারণ মানুষ আমাদেরও তাদের মতোই ভাববে। সুতরাং কোনোভাবেই সেই মাফিয়া গোষ্ঠীর মতো হওয়া যাবে না। জনগণের সেবক হিসেবে আপনাদের কাজ করতে হবে।"

Advertisement

তজুমদ্দিন ও লালমোহনের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "স্পিকারের হয়তো প্রশাসনিক বিশাল কোনো ক্ষমতা নেই, কিন্তু এই পদের অনেক সম্মান আছে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই সম্মানের আসনে বসার সুযোগ করে দিয়েছেন। আমি স্পিকার হই আর যাই হই, দিনশেষে আমি আপনাদেরই সংসদ সদস্য।"

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, "এক সময় মাফিয়া গোষ্ঠী অপপ্রচার চালিয়েছিল যে আমি নাকি মনোনয়নই পাব না। কিন্তু এ দেশের মানুষ সেই মাফিয়া সরকারকে বিদায় করে দেশপ্রেমিকদের পথ সুগম করেছে। আমরা আর গুম-খুনের সেই অন্ধকার বাংলাদেশে ফিরে যেতে চাই না।"

সংবর্ধনা অনুষ্ঠানের আগে স্পিকার তজুমদ্দিন উপজেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি এলাকার স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের জনবল সংকট দ্রুত নিরসনের আশ্বাস দেন এবং এলাকার টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

  • সর্বশেষ