শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০৪:৪৯ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ২ জন নিহত

কুষ্টিয়ায় ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। পিকআপের চালকসহ কমপক্ষে তিন জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন– নড়াইল সদর উপজেলার বাঙ্গালীপাড়া এলাকার আব্দুল হকের ছেলে সিফায়েত হোসেন (৩৫) এবং সাধুখালী এলাকার বিমলের ছেলে বিকাশ (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী ঘোড়া বহনকারী একটি পিকআপ (যশোর-ন-১১-১১৮২) ইবি থানার ১১ মাইল মহিশাডাঙ্গা এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সে সময় পিকআপের আরোহী লিফায়েত হোসেন ঘটনাস্থলে নিহত হন। তিনটি ঘোড়ার মৃত্যু হয়। পিকআপের অপর আরোহী বিকাশকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপের চালক নাজমুল (৩৭), আরোহী তামিম (১৫) ও জিয়া (৪৫) আহত হন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি চৌড়হাস হাইওয়ে থানার হেফাজতে আছে।

 

  • সর্বশেষ