শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬, ০১:৪৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

স্বামীকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লার হোমনা উপজেলায় স্বামীকে জিম্মি করে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী তার স্বামীকে নিয়ে হোমনা পৌর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। বুধবার রাতে তারা অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ এলাকার কাছে পৌঁছালে আশিকুর রহমান (২৪) ও তার সহযোগীরা তাদের বহনকারী অটোরিকশাটির গতিরোধ করে। পরে ওই দম্পতিকে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

সেখানে অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামী ও অটোরিকশাচালককে আলাদা স্থানে আটকে রাখে। একপর্যায়ে প্রধান অভিযুক্তসহ কয়েকজন ওই নারীকে অনৈতিক প্রস্তাব দেয় এবং এতে রাজি না হলে তার স্বামীকে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এতেও রাজি না হওয়ায় আশিকুর রহমান তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার পর অভিযুক্তরা ওই দম্পতিকে ছেড়ে দিলে তারা দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে স্বজনদের সঙ্গে নিয়ে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন। হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শহিদ উল্লাহ জানান, রাত ৩টার দিকে ওই নারী ও তার স্বামী হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, প্রধান অভিযুক্ত আশিকুর রহমানসহ জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ