শিরোনাম
◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজস্ব হারাচ্ছে পৌরসভা, তালাবদ্ধ পড়ে আছে ৯ কোটির মার্কেট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে প্রায় ৯ কোটি টাকা খরচ করে নির্মিত পৌরসভার একটি নতুন মার্কেট উদ্বোধনের দুই বছর পার হলেও চালু করা যায়নি। দোকান বরাদ্দ না হওয়ায় মার্কেটটি এখনো তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।

পৌর কর্তৃপক্ষ ২৩টি দোকান বরাদ্দের জন্য কয়েকবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেও ব্যবসায়ীদের কাছ থেকে তেমন সাড়া মেলেনি। ফলে একদিকে মার্কেটটি অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে, অন্যদিকে বড় অঙ্কের আয় থেকেও বঞ্চিত হচ্ছে পৌরসভা।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, আয় বাড়ানোর উদ্দেশ্যে ২০২১ সালের ২৯ আগস্ট শহরের স্টেশন রোড এলাকায় ‘পৌর সুপারমার্কেট-১’ এর পাশেই দ্বিতীয় এই মার্কেটের নির্মাণকাজ শুরু হয়। আটতলা ভবনের প্রথম তলার কাজ ২০২৪ সালের মাঝামাঝি সময়ে শেষ হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৯ কোটি টাকা। মার্কেটটিতে ২৩টি দোকানের পাশাপাশি গাড়ি রাখার (পার্কিং) ব্যবস্থাও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৩টি দোকান বরাদ্দের জন্য স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় পৌর কর্তৃপক্ষ। সেখানে দোকানের মাপ অনুযায়ী ৪৫ লাখ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত অগ্রিম জামানত চাওয়া হয়। তবে এই জামানতের পরিমাণ অনেক বেশি হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ বিনিয়োগকারীরা দোকান নিতে আগ্রহ দেখাচ্ছেন না।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আধুনিক নকশায় মার্কেটটি তৈরি করা হলেও উচ্চ মূল্যের কারণে তা তাঁদের সাধ্যের বাইরে চলে গেছে। এই কারণেই কেউ দোকান নিতে এগিয়ে আসছেন না। পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান জানান, নির্মাণকাজ শেষ হওয়ার পরপরই বরাদ্দের উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ীদের পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। এতে পৌরসভার আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না।

পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে মার্কেটটি চালু করা যাচ্ছে না। তবে দ্রুতই আবারও বিজ্ঞপ্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, ‘আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। বিষয়টি যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়