শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৬:২৭ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর দফায় দফায় হামলা, যুবদল নেতাসহ আটক ২

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন সংক্রান্ত মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে পুলিশের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের এক সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন সৈয়দ ইউসুফ আলী প্রান্ত (৩০) ও নাইম ইসলাম (৪০)। তাদের মধ্যে নাইম ইসলাম উপ জেলা যুবদলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, একটি মামলার আসামি প্রান্ত ও তার স্ত্রীকে গ্রেপ্তারের জন্য বিকেলে অভিযান চালানো হয়। এ সময় আসামিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের কাজে বাধা দেয় এবং হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য আহত হন।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দ্বিতীয় দফায় আবারও হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রান্ত ও নাইম ইসলামকে আটক করা হয়। এ সময় পুলিশের গাড়ির গতিরোধ এবং এক সদস্যের পোশাক ছিঁড়ে ফেলার অভিযোগও পাওয়া গেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ