শিরোনাম
◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ মক্কা চুক্তি মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা, আমন্ত্রণ পেলে ইতিবাচকভাবে দেখা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৮:৩১ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোল-পেট্রাপোল বন্দরে পুনরায় চালু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম

আজিজুল হক, বেনাপোল (যশোর): বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে এক দিনের ছুটি শেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোলে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখের সরকারি ছুটির কারণে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনভর বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। একই সঙ্গে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের অন্যান্য দাপ্তরিক কার্যক্রমও বন্ধ রাখা হয়। তবে নির্ধারিত সময় অনুযায়ী বুধবার সকাল থেকেই পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ছুটি শেষে আজ সকাল থেকেই আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। আগের মতোই পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম চলছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, এক দিনের বন্ধে বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েনি। আজ থেকে ব্যবসায়ীরা পুরোদমে কাজে নেমেছেন এবং পণ্য পরিবহন স্বাভাবিক গতিতে ফিরেছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ও উপ-সচিব মো. শামীম হোসেন জানান, সরকারি ছুটি শেষে আজ সকাল থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়েছে এবং কোনো জটিলতা নেই।

এদিকে, বন্দর বন্ধ থাকলেও গতকালও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল বলে জানিয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন এ বন্দর দিয়ে গড়ে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি-রপ্তানি হয় এবং দুই হাজারের বেশি যাত্রী যাতায়াত করেন। এতে প্রতিদিন বাণিজ্য খাতে প্রায় ১০ কোটি টাকা এবং ভ্রমণ খাতে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব আদায় হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

  • সর্বশেষ