শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে।

১লা বৈশাখ মঙ্গলবার সকালে বিরল উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বাংলার ঐতিহ্য ও বৈচিত্র তুলে ধরে উপজেলা চত্বর হতে এক বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বৈশাখী শোভাযাত্রার সম্মুখ সারিতে অংশ গ্রহন করেন, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রধান অতিথি আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা নির্বাহী কর্কমর্তা জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রবীর বিশ্বাস, বিরল থানার অফিসার ইনচার্জ আল ইমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ ও সহ-সভাপতি এড. আব্দুল বাকী।

এসময় নানারঙে সেজে শোভা যাত্রায় অংশ নেন, বিরল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবংবিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শোভাযাত্রা শেষে বিরল উপজেলা পরিষদ চত্বরের উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, বিরল থানার অফিসার ইনচার্জ আল-ইমরান, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ। এছাড়া প্রমুখও বক্তব্য রাখেন।

বর্ণাঢ্য আয়োজনে বিরল বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবংবিভিন্ন শ্রনী পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পান্তা-ইলিশ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে বৈশাখী আমেজে নতুন বছরকে বরণ করে নেয়া হয়।

পরে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বক্তব্য রাখেন।

  • সর্বশেষ