শিরোনাম
◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ ◈ বোলারদের ব্যর্থতায় ভারত শ্রীলঙ্কার বিরু‌দ্ধে জেতা টেস্ট ড্র কর‌লো ◈ টুকু আসে, টুকু যায়—লোডশেডিং নিয়ে রুমিন ফারাহানা (ভিডিও) ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৫৫ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসিনি: বিরোধী দলের নেতা (ভিডিও) ◈ রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি ◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ মক্কা চুক্তি মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা, আমন্ত্রণ পেলে ইতিবাচকভাবে দেখা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নববর্ষে নবীনগরে ঐতিহ্যবাহী লাঠিখেলা, দর্শকদের ঢল

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর স্কুল মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই লাঠিখেলা দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করেন। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। গ্রামীণ সংস্কৃতির এ আয়োজন নববর্ষের আনন্দকে আরও বর্ণিল করে তোলে।

আয়োজকরা জানান, একসময় গ্রামবাংলায় আত্মরক্ষার অন্যতম কৌশল ছিল লাঠিখেলা। জমিদারি আমলে লাঠিয়াল বাহিনী গ্রামীণ নিরাপত্তা রক্ষা, বিরোধ নিষ্পত্তি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। সময়ের পরিবর্তনে বিলুপ্তির পথে থাকা এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে নান্নু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা. মহিউদ্দিন আহামেদ মহিন। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসেন রাজু।

সাংবাদিক এসএম অলিউল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম সমু, চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জাকির সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

লাঠিখেলায় বিভিন্ন গ্রামের লাঠিয়াল দল অংশ নিয়ে চমৎকার কৌশল ও শৈল্পিক প্রদর্শনী উপস্থাপন করে। খেলোয়াড়দের দৃষ্টিনন্দন পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। প্রতিটি প্রদর্শনীতে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য আবারও নতুন করে প্রাণ ফিরে পাবে এবং নতুন প্রজন্ম এ সংস্কৃতির সঙ্গে আরও সম্পৃক্ত হবে।

  • সর্বশেষ