শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে বর্ণিল আয়োজনে বৈশাখী মেলা, লোকজ ঐতিহ্যে মুখর খয়েরহুদা হাই স্কুল প্রাঙ্গণ

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : পুরোনো বছর ১৪৩২-কে বিদায় জানিয়ে নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা হাই স্কুল প্রাঙ্গণে বসেছে বর্ণিল বৈশাখী মেলা। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এ মেলায় গ্রামীণ ঐতিহ্য আর বাঙালির সংস্কৃতির অপূর্ব মিলনমেলায় পরিণত হয়েছে পুরো এলাকা।

মেলায় ঘুরে দেখা যায়, নানা ধরনের মাটির পুতুল, বাঁশি, ঘুড়ি ও ঐতিহ্যবাহী সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পাশাপাশি জিলাপি, কদমা ও বিভিন্ন মুখোরোচক লোকজ খাবারের দোকানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশু-কিশোরদের আনন্দ দিতে মেলায় রাখা হয়েছে নাগরদোলা, যা ঘিরে ছিল বাড়তি উৎসাহ।

এছাড়া মেলার অন্যতম আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়েছে বাউল গান, লোকসংগীত ও পুতুলনাচের মতো গ্রামীণ সংস্কৃতির নানা পরিবেশনা। দিনভর এসব আয়োজন উপভোগ করতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত।

স্থানীয়রা জানান, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই এমন আয়োজন প্রতি বছর তাদের মাঝে নতুন আনন্দের বার্তা নিয়ে আসে। পহেলা বৈশাখ বাঙালির জীবনের অবিচ্ছেদ্য অংশ—এই উৎসবের মাধ্যমে নতুন বছরের সূচনায় সব ভেদাভেদ ভুলে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করেন সবাই।

সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠা এ বৈশাখী মেলা যেন বাঙালির চিরায়ত সংস্কৃতিরই এক জীবন্ত প্রতিচ্ছবি।

  • সর্বশেষ