শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান, জরিমানা ও সিলগালা

আদনান হোসেন, ধামরাই ঢাকা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে অনিয়মের অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড এবং একটি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ সিলগালা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কালামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় ‘অ্যাপোলো ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ এবং ‘ইসলামিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’—এই দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া ‘পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল’-এর অস্ত্রোপচার কক্ষ নিয়ে অভিযোগের ভিত্তিতে সেটি সিলগালা করা হয়। কক্ষটি পুনরায় চালুর আগে যথাযথভাবে বিশুদ্ধকরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে অবহিত করে তাদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.আহমেদুল হক তিতাস, ধামরাই থানা পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ