শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ লম্বা কিং কোবরা উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১২ ফুট দৈর্ঘ্যের একটি কিং কোবরা সাপ উদ্ধার করেছে স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেসের (থ্রিএসএ) সাপ উদ্ধারকারী দলের সদস্যরা। 

রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক্সটেনশন থেকে সাপটি উদ্ধার করা হয়। 

এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) একই বিভাগের পেছনের স্টাফ কলোনির একটি বাসা থেকে ৮ ফুট দৈর্ঘ্যের আরেকটি সাপ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চবির প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এবং থ্রিএসএ সাপ উদ্ধার দলের উপদেষ্টা ড. ইব্রাহীম আল হায়দার। 

তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে নাট্যকলা বিভাগ এক্সটেনশন থেকে একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। সাপটি প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের। গবেষণার উদ্দেশ্যে সাপটি আপাতত আমাদের কাছে রাখা হয়েছে। গবেষণার কাজ শেষ হলে সাপটি বনে অবমুক্ত করা হবে। 

  • সর্বশেষ