শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাট ১৫ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

‎​‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে হিরোইন, ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গত দুই দিনে এসব অভিযান পরিচালনা করেন।

​রোববার (১২ এপ্রিল) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে কাশিপুর বিওপির একটি বিশেষ দল ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হৃদয় বাবু (২৫) ও ফেরদৌস বাবু (২৫) নামে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৪ গ্রাম ভারতীয় হিরোইন ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হৃদয় ও ফেরদৌস ওই এলাকারই বাসিন্দা।

এর আগে, গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোড়কমন্ডল বিওপির আওতাধীন পশ্চিম ফুলমতি এলাকায় অপর একটি অভিযানে আলমগীর হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ১৯ পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

‎​বিজিবি’র হিসাবমতে, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ হাজার ৯০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।‎

​লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে টহল আরও জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ