শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাস্টবিনে পড়ে ছিল মানুষের কাটা পা

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া গোবিন্দপুর এলাকায় একটি ডাস্টবিন থেকে মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) দুপুরে চাঁন খাঁ জামে মসজিদ সংলগ্ন পানির ট্যাংকির পাশে থাকা একটি ডাস্টবিন থেকে পাটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

জানা গেছে, পথচারীরা ডাস্টবিনের ভেতরে কাটা পা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাটি উদ্ধার করে এবং আশপাশের এলাকা ঘিরে রাখে। উদ্ধার হওয়া পাটি পচনধরা ছিল এবং ব্যান্ডেজ করা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো অস্ত্রোপচারের পর চিকিৎসাজনিত কারণে কাটা অঙ্গটি কেউ ডাস্টবিনে ফেলে দিয়ে থাকতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

Advertisement

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনাটি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত অপরাধ, তা খতিয়ে দেখা প্রয়োজন।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, উদ্ধার হওয়া অঙ্গটি মানুষের পা। এটি কীভাবে সেখানে এসেছে, তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে।

ওসি জানান, পাটি ইতোমধ্যে হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ