শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে তুষের আগুনে পুড়ে গেছে তিনটি পরিবারের ৭টি বসতঘর

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মশা তাড়াতে জ্বালানো তুষের আগুনে পুৃড়ে গেছে তিনটি পরিবারের ৭টি বসতঘর।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০মিনিটের দিকে ডোমার পৌরসভার মাদ্রাসা পাড়া এলাকায় উল্লেখিত অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্থরা হলেন, মৃত আব্দুল হাই মাস্টারের দুই ছেলে ডোমার বাজারের জুতা ব্যবসায়ী মো. আব্দুল ওয়াজেদ আনছারি(৪৬) ও বাদাম ব্যবসায়ী মো. আব্দুল ওয়ারেছ আনছারি (৪৪)।

স্থানীয়দের ভাষ্যমতে, তাদের মা খাদিজা বেগম(৬৫) মাগরিবের নামাজের আগে মশা তাড়ানোর জন্য তুষে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করেন। পরে তিনি নামাজে দাঁড়ালে সেই আগুন পাশের একটি চিপসের প্যাকেটের সংস্পর্শে এসে দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশের ঘরেও বিস্তার লাভ করে।

খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৭টা ৩০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আগুন নেভাতে সহযোগিতা করেন।

ডোমার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কামাল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় প্রায় তিনি লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

  • সর্বশেষ