শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে টেকনাফ থেকে অজ্ঞাত যুবকের তিন টুকরা অবস্থায় বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার 

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে টেকনাফ সদরের নোয়াখালিয়া পাড়ায় অজ্ঞাত এক যুবকের তিন টুকরা অবস্থায় বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এদিকে ঘটনায় ধারণার তথ্য দিয়ে স্থানীয়রা বলছেন, মুক্তিপণের দাবিতে তিনদিন আগে নোয়াখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার সময় কলিম উল্লাহ নামের স্থানীয় যুবককে গাড়ী যোগে তুলে নিয়ে যায়। উদ্ধার করা লাশটি নিখোঁজ ওই যুবকের বলে ধারণা স্থানীয়দের।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার বিল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম।

দূর্বৃত্তরা নিহত যুবকের মুখমন্ডল ধারালো অস্ত্র দিয়ে বিকৃত করে দেয়ায় নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও বয়স আনুমানিক ২০ বছর হতে পারে বলে জানান তিনি।

Advertisement

স্থানীয়দের বরাতে সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার ফসলি ক্ষেতের বিলে তিন টুকরো অবস্থায় বস্তাবন্দি মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা ঘটনাটি অবহিত করলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় বিলে বিক্ষিপ্তভাবে ফেলে রাখা অজ্ঞাত যুবকের তিনটি বস্তাবন্দি খন্ডিতাংশ উদ্ধার করা হয়।

“ দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে অজ্ঞাত ওই যুবককে হত্যার পর ঘাড়সহ মাথা, গলা থেকে কোমরের উপর অংশ এবং কোমর থেকে পা পর্যন্ত তিনটি খন্ডিত অংশ বস্তাবন্দি করে ফেলে রেখে যায়। ধারালো অস্ত্রে মুখমন্ডল বিকৃত করে দিয়েছে। “

নিহত যুবকের পরিচয় শনাক্ত এবং ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

এদিকে গত মঙ্গলবার ( ৭ এপ্রিল ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় কলিম উল্লাহ নামের স্থানীয় এক যুবককে প্রাইভেট নোহা যোগে কতিপয় দূর্বৃত্ত কর্তৃক তুলে নেয়ার ঘটনা ঘটেছে।

কলিম উল্লাহ (২০) একই এলাকার বাসিন্দা মমতাজ উদ্দিনের ছেলে।

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে মমতাজ উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, তার ছেলে কলিম উল্লাহকে তুলে নেয়ার পর অপরিচিত মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। ঘটনাটি মৌখিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে। ঘটনার পর থেকে কলিম উল্লাহ এখনো নিখোঁজ রয়েছে।

“মৃত উদ্ধার যুবককে হত্যার পর তিন টুকরো করা হয়েছে। মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংশ বিকৃত করে দেয়া হয়েছে। “

নিহতের মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংশ বিকৃত করে দেয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও নিখোঁজ ছেলের মৃতদেহ হতে পারে বলে ধারণার কথা বলেন, অপহৃত কলিম উল্লাহ’র বাবা।

উদ্ধার করা মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান, ওসি সাইফুল ইসলাম।

  • সর্বশেষ