শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সর‌লের মাদক সম্রাট ‘রইশ্যা ডাকাত’ গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নানা অপরাধের অভিযোগে অভিযুক্ত মাদক সম্রাট রশিদ আহমদ ওরফে ‘রইশ্যা ডাকাত’কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

বাঁশখালী থানা পুলিশের একটি দল সোমবার রা‌তে অভিযান চালিয়ে তাকে আটক করে ব‌লে মঙ্গলবার (৭এ‌প্রিল )থানা পু‌লিশ জানায়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিভাস কুমার শাহার নেতৃত্বে এসআই রুবেল চন্দ্র সিংহ, এসআই আকবর ও এসআই রুহুল আমিনসহ একটি চৌকস টিম পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে রশিদ আহমদকে গ্রেফতার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, রশিদ আহমদ দীর্ঘদিন ধরে সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় অবস্থান করে একটি ইয়াবা-কেন্দ্রিক মাদক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমনকি এ রশিদ আহমদ পুরো শীলকূপ ও সরল ইউনিয়নের চোর, ডাকাত ও মাদক সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছেন বলেও জানা যায়। অতীতে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে এবং তিনি কারাভোগ করেছেন বলেও জানা যায়।

এলাকাবাসীর আশা, প্রশাসনের ধারাবাহিক তৎপরতায় পূর্ব কাহারঘোনা এলাকাসহ আশপাশের এলাকা মাদকমুক্ত হবে এবং সামাজিক নিরাপত্তা ফিরে আসবে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ  জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে সর‌লের ৪নং ওয়া‌র্ডের কাহারঘোনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়