শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১০:২০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, ভারতীয় নাগরিককে আটক করে বিজিবিতে দিল জনতা

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট জেলা প্রতিনিধি : ‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২৪) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন।

‎সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে স্থানীয়রা সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে গরুসহ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে সোপর্দ করেছে।

‎আহত কৃষক মিজানুর রহমান উপজেলার রহমতপুর এলাকার বাসিন্দা।

‎স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সকালে মিজানুর রহমান রহমতপুর সীমান্তের কাছে ঘাস কাটতে যান। এসময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি ও রাবার বুলেট ছোড়ে। বিএসএফের ছোড়া গুলিতে মিজানুর গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে সীমান্তে বিএসএফের এমন আচরণের ঘটনায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে সীমান্তের কাছাকাছি এলাকা থেকে সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা তাকে মারধর না করে তাৎক্ষণিকভাবে বিজিবির রহমতপুর বিওপি ক্যাম্পে সোপর্দ করে।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রহমতপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট জেলা প্রতিনিধি : ‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২৪) নামে এক বাংলাদেশি কৃষক গুরুতর আহত হয়েছেন।

‎সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে স্থানীয়রা সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে গরুসহ আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে সোপর্দ করেছে।

‎আহত কৃষক মিজানুর রহমান উপজেলার রহমতপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সকালে মিজানুর রহমান রহমতপুর সীমান্তের কাছে ঘাস কাটতে যান। এসময় ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি ও রাবার বুলেট ছোড়ে। বিএসএফের ছোড়া গুলিতে মিজানুর গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
‎​
‎গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

‎​এদিকে সীমান্তে বিএসএফের এমন আচরণের ঘটনায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে সীমান্তের কাছাকাছি এলাকা থেকে সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা তাকে মারধর না করে তাৎক্ষণিকভাবে বিজিবির রহমতপুর বিওপি ক্যাম্পে সোপর্দ করে।
‎​
‎এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রহমতপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
‎​
‎বিজিবি জানায়, বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হচ্ছে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। এছাড়া আটক ভারতীয় নাগরিকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহতের ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হচ্ছে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। এছাড়া আটক ভারতীয় নাগরিকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়