শিরোনাম
◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা ◈ অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন: মন্ত্রিসভা বৈঠক সোমবার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিতে কেন এত মরিয়া ভারত? ◈ রংপুরের চাঞ্চল্যকর চার খুন নিয়ে এত সন্দেহ ও অবিশ্বাস কেন? ◈ সংকটের প্রকৃত কারণ জনগণকে জানাতে এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বারবার প্রতিশ্রুতি, তবু থামছে না সীমান্ত হত্যা : প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে ◈ লা লিগায় টানা দ্বিতীয় জয় পে‌লো বার্সেলোনা ◈ দীর্ঘ হচ্ছে এলএনজি সংকট, মহেশখালীর দুই টার্মিনালে কমেছে গ্যাস সরবরাহ ◈ সৌদি আরবও ফিফা সভাপ‌তি ইনফা‌ন্তি‌নো‌কে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো  ◈ তিব্বতে একের পর এক দুর্যোগ : বন্যার পর এবার আঘাত হানল ভূমিকম্প

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে পেট্রোল নিতে গিয়ে ছুরিকাঘাতে যুবক আহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়া নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে উজ্জ্বল হোসেন (৩৭) নামে এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার আরামবাড়ীয়া এলাকার মুনসুর ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
আহত উজ্জ্বল হোসেন উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের আকমল হোসেনের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ওই ফিলিং স্টেশনে দুই শতাধিক মোটরসাইকেল চালক পেট্রোল নেওয়ার জন্য ভিড় করেন। সেখানে বিশৃঙ্খলা তৈরি হলে উজ্জ্বল সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তেল নেওয়ার অনুরোধ করেন। এ নিয়ে উপস্থিত কয়েকজনের সঙ্গে তাঁর তর্ক শুরু হয়। একপর্যায়ে অচেনা কিছু মানুষ তাঁকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ফিলিং স্টেশনে আসা আরমান হোসেন নামে এক চালক বলেন, ‘আমরা লাইনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ হইচই আর মারামারি শুরু হয়। পরে দেখি একজনের শরীর দিয়ে রক্ত ঝরছে। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান জানান, সকালে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। ক্ষত গভীর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো কাচ বা ওই জাতীয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ