শিরোনাম
◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৮:০২ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে মোবাইল কোর্টের অভিযান, জব্দ খাদ্য এতিমখানায় বিতরণ

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার প্রধানসড়কের মিয়ার বাজার এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাঁশখালীর প্রধান সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী কয়েকটি কনফেকশনারি দোকান থেকে বিভিন্ন ধরনের বিস্কুট ও কেক জব্দ করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে রাখা একাধিক ফল ব্যবসায়ীর স্তূপ করা ফলও জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব খাদ্যসামগ্রী স্থানীয় জামে মসজিদ ও মখজনুল উলূম মাদরাসার এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এসময় বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিলেন।

অ‌ভিযা‌নের ব‌্যাপা‌রে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, 'জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।'

তিনি আরও জানান, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার প্রবণতা রোধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

  • সর্বশেষ