শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক, পরে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

মোঃ আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাই উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ মোঃ আবুল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার সোমবাগ ইউনিয়নের বানেশ্বর এলাকায় ইয়াবা বিক্রির সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে ধামরাই থানায় নিয়ে আসা হলে পুলিশ তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে আটক করে। আটক আবুল হোসেন ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের বানেশ্বর এলাকার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার মাধ্যমে আশপাশের এলাকায় ইয়াবার বিস্তার ঘটেছে বলেও দাবি করেন তারা। এর আগে তার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ধামরাই উপজেলা তরুণ দলের সভাপতি মোঃ মনিরুজ্জামান জানান, আবুল হোসেনের এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ভাইরাল ভিডিওর পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসী একজন মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়