শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় টিকটক নিয়ে দাম্পত্য কলহে গৃহবধূর আত্মহত্যা

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় টিকটক ব্যবহারকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের জেরে মোসা. ফারজানা আক্তার (১৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কল্পবাস এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ফারজানা আক্তার ওই এলাকার মিয়াজী বাড়ির মেহেদী হাসান মিয়াজির স্ত্রী। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে। তাঁর স্বামী মেহেদী হাসান পেশায় একজন কলা ব্যবসায়ী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে ফারজানা ও মেহেদী হাসানের বিয়ে হয়। বিয়ের এক বছর পর ফারজানাকে তাঁর পরিবার কসবা উপজেলায় নিয়ে গিয়ে অন্যত্র বিয়ে দেন। তবে সাত মাস আগে তিনি পুনরায় প্রথম স্বামীর কাছে ফিরে আসেন। এ ঘটনায় দুই পরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।গত চার মাস ধরে দম্পতি কল্পবাস এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। স্বামী মেহেদী হাসান জানান, মোবাইল ফোন ব্যবহার ও টিকটক করা নিয়ে ঘটনার আগের রাতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরদিন সকালে তিনি কাজে বের হয়ে যান। সকাল সাড়ে ১০টার দিকে নাস্তা নিয়ে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়