শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে কৃষি অফিসের উদ্যোগে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন, লাভের আশায় কৃষকরা

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) : জীবননগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনে উৎসাহ দিতে উপজেলার ২০ জন কৃষকের মাঝে প্রদর্শনী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১৬০ কেজি করে পেঁয়াজের কন্দ (বাল্ব) সরবরাহ করা হয়েছে, যা ২০ শতক জমিতে চাষের জন্য দেওয়া হয়।

উপজেলার সুবলপুর গ্রামের কৃষক মোঃ হুমায়ুন কবির জানান, “প্রথমে আমরা কৃষি অফিস থেকে দেওয়া কন্দ নিতে আগ্রহী ছিলাম না। পরে তাদের অনুরোধে চাষ শুরু করি। এখন দেখা যাচ্ছে, ২০ শতক জমিতে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে এবং প্রায় ৮০ কেজি পেঁয়াজ বীজ উৎপাদনের আশা করছি।”

তিনি আরও বলেন, “বাজারে বিভিন্ন কোম্পানির পেঁয়াজ বীজ ১২ থেকে ১৬ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়। আমাদের উৎপাদিত বীজ যদি ২ হাজার টাকা কেজিতেও বিক্রি হয়, তাহলে ২০ শতক জমি থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার বেশি আয় করা সম্ভব। এতে আমরা বেশ লাভবান হব।”

এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন, “বাজারে বেসরকারি কোম্পানির বীজের দাম বেশি হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে সরকারিভাবে আমরা ২০ জন কৃষকের মাঝে কন্দ,রাসায়নিক সার,বালাইনাশক ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করেছি, যাতে তারা নিজেরাই বীজ উৎপাদন করতে পারেন।”

তিনি আরও জানান, “প্রথমদিকে কৃষকরা কিছুটা অনাগ্রহী থাকলেও এখন বীজ উৎপাদনের ফলাফল ভালো হওয়ায় তারা আশাবাদী। আমাদের মূল লক্ষ্য হলো কৃষকদের যেন বাইরে থেকে উচ্চমূল্যে বীজ কিনতে না হয়। এজন্য  বীজ ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হচ্ছে।”

কৃষি অফিসের এ উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়