শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদকে সামনে রেখে কুমিল্লায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লাতেও নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। বিশেষ করে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, টহল বৃদ্ধি এবং সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত কুমিল্লা ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে হত্যা, ডাকাতি, ছিনতাই, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন মামলার আসামিসহ বিপুলসংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করা হয়।

র‍্যাব কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। কুমিল্লা অঞ্চলের প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ মার্কেট, বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে সাদা পোশাকে র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক সাদমান ইবনে আলম বলেন, ‘ঈদকে কেন্দ্র করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। মহাসড়ক, গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।’

  • সর্বশেষ