শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ইফতেখার আলম বিশাল : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল নগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ সংলগ্ন একটি লেবু বাগানে অভিযান পরিচালনা করে।

অভিযানে বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) ইউনিটের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২১টি ককটেল উদ্ধার করেন। এছাড়া একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি কান্তাই (হাসুয়া), একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু।

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব ককটেল ও অস্ত্র সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি।

র‌্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল।

উদ্ধারকৃত ককটেল ও অস্ত্রসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ