শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সোহরাব উদ্দিনের দায়িত্ব গ্রহণ

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন তাঁর প্রথম কর্মদিবসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণের দিন কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রশাসনিক কার্যক্রম শুরু করেন। 

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নবনিযুক্ত প্রশাসককে বরণ করে নেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সোহরাব উদ্দিন বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে জেলা পরিষদের ভূমিকা আরও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দীন।

গত ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এতে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। এরপর ১৪ মার্চ আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ পায়। নিয়োগপ্রাপ্ত সকলেই বিএনপির নেতা বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়