শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদের দায়িত্ব গ্রহণ 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক পদে নিযুক্ত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

সোমবার দুপুর ০২টায় তিনি নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরআগে, রোববার (১৬ মার্চ) সরকারি এক প্রজ্ঞাপনে তাকে নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক করে আদেশ জারি করা হয়। একই আদেশে দেশের মোট ৪২ টি জেলায় জেলা পরিষদের প্রশাসক নিযুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের সময় তাঁর কার্যালয়ে উপস্থিত ছিলেন, নোয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ হুমায়ন রশিদ।

এসময় বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ আজাদকে ফুলেল শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণকালে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তাকে নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক নিয়োগ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হারুনুর রশিদ আজাদ। তিনি বলেন, আমি তৃণমূল থেকে ওঠে আসা একজন রাজনৈতিক কর্মী। অতীতেও আমি স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে নোয়াখালী পৌরসভার দায়িত্ব পালন করেছি। এটিও স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠান।  আমাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি জনগণের মাঝে প্রতিফলন করতে আমি কাজ করে যাব।

  • সর্বশেষ