শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে ১০দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। এ সময় বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামি ২৮ মার্চ থেকে আবারও সচল হবে।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতির স্বাক্ষরিত এক পত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান।

তিনি জানান, ঈদ উপলক্ষে আগামী ১৮-২৭ মার্চ পর্যন্ত এই বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আনা-নেওয়া বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও সোনামসজিদ-মহদীপুর রুটে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ও কাস্টমস প্রক্রিয়া যথানিয়মে চলমান থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম। তিনি বলেন, স্থলবন্দরের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দু’দেশে যাতায়াত অব্যাহত থাকবে। 

  • সর্বশেষ