শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাহফুজুর রহমান রিটন

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সোমবার দুপুরে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দুপুর ২টার দিকে নগর ভবনের প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান।

এর আগে দুপুর ১২টার দিকে মাহফুজুর রহমান রিটন রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণকে ঘিরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দায়িত্ব গ্রহণের পর মাহফুজুর রহমান রিটন বলেন, “আমি আপনাদের প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। ঈদের আগে ঈদের নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা আমার প্রথম কাজ।”

তিনি বলেন, “বর্তমানে নগরীর অনেক জায়গা অপরিচ্ছন্ন রয়েছে। ঈদের আগে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নবনিযুক্ত প্রশাসক আরও বলেন, “নগরীতে মশার উৎপাতও বেড়েছে। ইনশাআল্লাহ মশা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নগরীর চলমান উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

  • সর্বশেষ