শিরোনাম
◈ এশিয়ান গেম‌সে দুর্বল ব‌্যবস্থাপনা জাপা‌নের, ক্ষোভ ভার‌তের, গেমসে সি‌নিয়র ক্রিকেট দল পাঠা‌বে না বি‌সি‌সিআই!  ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের মহাপরিকল্পনা, বাস্তবায়নেই যত শঙ্কা ◈ বিদ্যুৎসংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চান ব্যবসায়ীরা, মিলল ৫ প্রস্তাব ◈ ছয় মাস ধরে লোকচক্ষুর আড়ালে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, বাড়ছে রহস্য ◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায়

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ১০:০১ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়াবে কুমিল্লা-মিরপুর সড়কের সংস্কার কাজ

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়াঃ ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বিভিন্ন সড়কে প্রশাসনের নজর থাকলেও কুমিল্লা-মিরপুর সড়কের চলমান সড়ক সংস্কার কাজের কারণে যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। যার ফলে এবার ঈদযাত্রায় সড়কের সংস্কার কাজের স্থানগুলো বড় ধরনের যানজটের কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুমিল্লার শাসনগাছা থেকে বুড়িচং উপজেলা হয়ে ব্রাহ্মণপাড়ার মিরপুর কুমিল্লা-সিলেট মহাসড়কে সংযোগ পাওয়া সড়কটি ৩২ কিলোমিটার। কুমিল্লা-মিরপুর এ সড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার এলাকা ও উপজেলা সদরের দক্ষিণ বাজারের ব্যস্ততম এলাকায় সড়কের একপাশ বন্ধ রেখে চলছে সড়কে সংস্কার কাজ।

এছাড়াও বুড়িচং থেকে ব্রাহ্মণপাড়া পর্যন্ত আরও কিছু স্থানে সড়ক সংস্কারের কাজ চলছে। সড়কে সংস্কার কাজের কারণে এক পাশ বন্ধ রেখে অন্য পাশে যানবাহন চলাচল করায় সাধারণ দিনগুলোতেই যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ঈদে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে ভোগান্তি আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন সড়কে যাতায়াতকারী যাত্রী ও স্থানীয়রা৷ এছাড়াও এ সড়কের বাজার এলাকাগুলোতে যানজটের অন্যতম কারণ হলো রাস্তার ওপর বসানো সিএনজি ও অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ড। এখানে যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে গাড়ি চলে ধীর গতিতে। এতে বাজার এলাকাগুলোতে হরহামেশাই যানজট লেগে থাকে।

ঈদের সময়টায় এ যানজট আরও দীর্ঘ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সাহেবাবাদ এলাকার স্থানীয় বাসিন্দা আওলাদ হোসেন বলেন, এই বাজারটাতে কিছুদিন ধরে রাস্তায় ঢালাইয়ের কাজ চলছে। এর ফলে দিনে রাতে যানজট আর গাড়ির জটলা লেগেই থাকে। এতে ঈদের আগে-পরে যে কয়দিন রাস্তায় চাপ থাকবে ওই কয়দিন যাত্রীদের ভোগান্তি হবে নিশ্চিত। সিএনজি চালিত অটোরিকশা চালক মো. রাজিব হাসান বলেন, সড়কে কাজ চলার কারণে সময়ের অপচয় হচ্ছে। তবু ভালো, ভাঙাচোরা সড়ক ঠিক হচ্ছে। তবে সামনে ঈদ, ঈদকে কেন্দ্র করে সড়কে গাড়ি ও যাত্রী বৃদ্ধি পাবে। সে সময় যেসব স্থানে সড়কের কাজ চলমান সেসব স্থানে যানজট বেড়ে যাবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে গ্রাম পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যানজট নিরসন এবং সড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে তারা কাজ করছেন। প্রয়োজনে ঈদ ঘনিয়ে এলে আরও ব্যবস্থা নেওয়া হবে।

তিন আরও বলেন, স্থানীয় বাসিন্দা, যাত্রী ও চালকদেরও সচেতন থাকতে হবে। সবাই নিয়ম মেনে চললে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে। ঈদযাত্রায় সংস্কার কাজের স্থানগুলো ভোগান্তির কারণ হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া অংশে যানজটের সম্ভাবনা নেই। তাছাড়া ঈদের সময় সড়কে সংস্কার কাজ বন্ধ থাকবে। তবুও যানজটের বিষয়টি গুরুত্ব দিয়ে ওই সড়কে ঈদ সামনে রেখে লোকজন দিয়ে যানজট নিরসনের ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ