শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৭:২১ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্ছেদের আগেই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের দুই শতাধিক অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : উচ্ছেদের আগেই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের দুই শতাধিক অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা।

রোববার সকালে জেলা প্রশাসন উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিলে দোকানের মালামাল সরিয়ে নিতে শুরু করেন ব্যবসায়ীরা। দুপুর ২ টার মধ্যেই সরিয়ে নেয়া হয় দুই শতাধিক স্থাপনা। এতে অপরিকল্পিত স্থাপনায় ঘিঞ্জি, বস্তির মতো করে গড়ে উঠা জায়গাটি অনেকটা অচেনা রূপ নেয়।

কক্সবাজার সৈকতে যে ৩ টি পয়েন্টে বেশি পর্যটক সমাগম হয় সেইসব পয়েন্টের সব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন, জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জু বিন আফনান।

তিনি জানান, যারা নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেবেন না তাদের উচ্ছেদ করা হবে। সুগন্ধা পয়েন্টে যে অভিযান শুরু হয়েছে সেখানকার সব স্থাপনার পর লাবণী এবং কলাতলীর অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।

এর আগে শনিবার ( ১৪ মার্চ ) দোকান মালিকদের দাবির মুখে অবশেষে কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ না করেই ফিরে যায় জেলা প্রশাসন। তবে অভিযান স্থগিত করলেও রোববার সকাল ১০টার মধ্যে এসব স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।

এদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, তারা বেশিরভাগই জেলা প্রশাসনের অনুমোদন এবং সরকারকে রাজস্ব দিয়ে ব্যবসা করছিল। তাদের কোন প্রস্তুতির সুযোগ দেয়া হয়নি।

অভিযানে সহযোগিতা করে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়