শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলুদ ভাঙ্গানো মেশিন ফিতায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দিতে হলুদ মরিচ ভাঙ্গানোর মেশিনের ফিতায় গলার ওড়না পেঁচিয়ে মাথা বিচ্ছিন্ন হয়ে শাহিনা আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুর পৌনে ১টায় উপজেলা সদরের সায়মন ফ্লাওয়ার মিলে এই দুর্ঘটনায় ওই নারীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। 

শাহিনা আক্তার সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী এবং একই ইউনিয়নের ভাজরা গ্রামের মিন্টু হাজির মেয়ে। 

এদিকে ঘটনার পর পরই সায়মন ফ্লাওয়ার মিল মালিক মনির হোসেন মিলটি বন্ধ করে পালিয়ে যায়।

Advertisement

পুলিশ ও স্বজনরা জানান, উপজেলার সদর উত্তর ইউনিয়নের গোলাপের চর গ্রামের শাহাবুদ্দীন ও তার  স্ত্রী শাহিনা আক্তার দাউদকান্দি বাজারের সায়মন ফ্লাওয়ার মেইলে হলুদের গুড়ি ভাঙ্গাতে আসেন।

এসময় অসাবধানতাবশত শাহিনা আক্তারের গলায় থাকা ওড়নাটি হলুদ ভাঙ্গানো মেশিনের চাকা ও ফিতার সঙ্গে জড়িয়ে যায়। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, মর্মান্তিক এ মৃত্যুর ঘটনাই আমরা ব্যাথিত। আইন প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ