শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২৬, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৈকতে ভেসে এলো বিশাল আকৃতির মৃত ডলফিন

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে।

শনিবার (১৪ মার্চ) সকালে ডলফিনটি সৈকতের সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত অবস্থায় ভেসে আসে বলে জানান লাইফগার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টু।

তিনি বলেন, ডলফিনটি দৈর্ঘ্যে ছয় ফুটেরও বেশি। ধারণা করা হচ্ছে এটি ইরাবতি জাতের ডলফিন হতে পারে।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু বলেন, সমুদ্রে জেলেদের জালে আটকে অথবা জাহাজের ইঞ্জিনের পাখায় আঘাত পেয়ে ডলফিনটির মৃত্যু হতে পারে। তার ধারণা, ডলফিনটি আনুমানিক তিন থেকে চার দিন আগে মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়