শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। সংস্থাটির দাবি, ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১১ কোটি ৪০ লাখ টাকা।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) মালিকবিহীন এ ইয়াবা উদ্ধার করে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। ভোর সাড়ে ৩টার দিকে মিয়ানমার সীমান্ত দিয়ে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৩৮টি প্যাকেট থেকে মোট ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়