শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে পানিতে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাই উপজেলার চৌহাটি ইউনিয়নের দ্বিমুখা গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ হায়াত আলী (৮০) পানিতে পড়ে মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৪ মার্চ) সকালে দ্বিমুখা এলাকার একটি পুকুর থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। এর আগে শুক্রবার (১৩ মার্চ) মাগরিবের নামাজ আদায় করে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে দ্বিমুখা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কাছের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, হাজী মোহাম্মদ হায়াত আলী একটি চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, নামাজ শেষে বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত পুকুরটিকে রাস্তা মনে করে তিনি পানিতে পড়ে যান। ঘটনাস্থলে তখন আশপাশে কেউ না থাকায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওজু করতে গিয়ে অথবা অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়