শিরোনাম
◈ রংপুরের চার খুনের তদন্তে নতুন মোড়, সিদ্ধার্থ-মুগ্ধের শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব ◈ মক্কা চুক্তি: কৌশল ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ, আলোচনায় যা থাকবে ◈ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়ে দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩: ইসি সচিব ◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ১০:১০ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ইতিকাফে নামাজরত মুসল্লির মৃত্যু

স্টাফ রিপোর্টার,কুমিল্লা : বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে মসজিদে ইতিকাফ অবস্থায় এশার নামাজ আদায়রত এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম হারুনুর রশিদ (৮০)।

মৃত হারুনুর রশিদ সাদকপুর মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা এবং বাংলাদেশ পুলিশের একজন অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।

সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের ও ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, হারুনুর রশিদ রমজানের শেষ দশকে সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফে ছিলেন। বৃহস্পতিবার রোজা রেখে ইফতার করার পর এশার নামাজ আদায় করার সময় দুই রাকাত সুন্নত শেষ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে মসজিদের ভেতরেই তার মৃত্যু হয়।

হারুনুর রশিদের বড় মেয়ের জামাতা কাজী মো. সেফাউল করিম জানান, তার শ্বশুর মসজিদে ইতিকাফ অবস্থায় এশার নামাজ পড়াকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ