শিরোনাম
◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত ◈ ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার ◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে ধান কাটার ৪০০টি মেশিন বিকলে কৃষকদের দুশ্চিন্তা

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : বোরো ফসল নির্ভর হাওরাঞ্চলে জেলা সুনামগঞ্জ। বোরো মৌসম যত ঘনিয়ে আসছে ততই আধুনিক কৃষি যন্ত্রপাতি নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন কৃষকরা। জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৪০০টি ধান কাটার মেশিন বিকল হয়ে পড়ায় সময়মতো ধান কর্তন নিয়ে সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, বিগত সময়ে কৃষি বিভাগের উদ্যোগে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন সরবরাহ করা হয়েছিল। এসব আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের ফলে অল্প সময়ে ধান কাটা সম্ভব হওয়ায় হাওরাঞ্চলের কৃষিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। তবে দুই থেকে তিন মৌসুম ব্যবহারের পর অনেক মেশিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ব্যয়বহুল যন্ত্রপাতি মেরামতের জন্য দক্ষ প্রকৌশলী ও প্রয়োজনীয় সেবার অভাবে অনেক মেশিনই অচল হয়ে পড়েছে। আসন্ন বোরো মৌসুমের ধান কাটার আগে সময়মতো বিকল মেশিনগুলো সচল করা না গেলে ধান কর্তনে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভর্তুকি মূল্যে জেলার কৃষকদের মধ্যে সহস্রাধিক ধান কাটার মেশিন সরবরাহ করা হয়েছিল। এর মধ্যে ৮৭৬টি কম্বাইন হারভেস্টার রয়েছে। বর্তমানে এর মধ্যে সচল রয়েছে ৫৭০টি এবং ৩০৬টি বিভিন্ন কারণে অচল হয়ে গেছে। অচল মেশিনগুলোর মধ্যে ১৩০টি মেরামতযোগ্য এবং ১৭৬টি সম্পূর্ণ মেরামতের অযোগ্য। অন্যদিকে জেলার ১২টি উপজেলায় মোট ২১৯টি রিপার মেশিন রয়েছে। এর মধ্যে সচল রয়েছে ১৪৬টি, মেরামতযোগ্য ৪৫টি এবং ২৮টি মেশিন সম্পূর্ণ অচল হয়ে গেছে। কৃষি বিভাগ জানিয়েছে, যেসব মেশিন মেরামতযোগ্য সেগুলো দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, চলতি বোরো মৌসুমে ২ লাখ ২৩ হাজার ৫০৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও বাস্তবে আরো ৬হেক্টর বোরো জমি অতিরিক্ত  আবাদ হয়েছে। এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ১৪ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হলেও উৎপাদন বেশি হবে। তিনি আরও বলেন, ধান কাটার মৌসুম ঘনিয়ে আসায় কৃষি যন্ত্রপাতির অবস্থা পর্যবেক্ষণ করছি। অনেক পুরোনো যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। যেসব মেশিন মেরামতযোগ্য, সেগুলো দ্রুত সচল করার চেষ্টা চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়