শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ১০:৩৯ রাত
আপডেট : ২০ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‎১০ মিনিটের ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড তিস্তার চর, অর্ধশতাধিক ঘরবাড়ি ও ফসল বিধ্বস্ত

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটে মাত্র ১০ মিনিটের আকস্মিক কালবৈশাখী ঝড়ে তিস্তা চরাঞ্চলের বিশাল এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হওয়ার পাশাপাশি কৃষি জমিতে থাকা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) সকালের দিকে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা চরাঞ্চলের গোবর্ধন স্প্যার বাঁধ এলাকায় এই আগাম কালবৈশাখী আঘাত হানে। মাত্র ১০ মিনিটের এই তাণ্ডবে প্রায় ৪০ থেকে ৫০টি কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট মাটির সাথে মিশে যায়। উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়েছে ঘরের আসবাবপত্র ও দোকানের মূল্যবান মালামাল। ঝড়ের পরপরই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, ঝড়ে তাদের একমাত্র সম্বল উঠতি আলু, তামাক, মিষ্টি কুমড়া ও ভুট্টার খেত লণ্ডভণ্ড হয়ে গেছে। অনেক ভুট্টা গাছ মাটিতে নুয়ে পড়ায় ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা।

‎খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান। তিনি জানান, ঝড়ে প্রায় ৪৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে, দ্রুতই তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

‎​প্রবল ঝড়ে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে থাকা পরিবারগুলো এখন দ্রুত সরকারি সহযোগিতার অপেক্ষায় রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকা মানুষদের জন্য ত্রান সামগ্রী পৌঁছায়নি।

  • সর্বশেষ