শিরোনাম
◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১১:২৮ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ মারা গেছেন

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ (৭৫) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 

মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে সক্রিয় ছিলেন। এছাড়াও তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজদিখান উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার স্ত্রী সানদা আক্তার মালখানগর ইউপির চেয়ারম্যান এবং দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাতে মরদেহ মালখানগরে আনা হলে কান্নার রোল পড়ে যায়। সর্বস্তরের মানুষ শেষ বিদায় জানাতে ছুটে আসেন।

বুধবার বেলা ১১টায় সিরাজদিখানের মালখানগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে।
 
পারিবারিক সূত্র জানিয়েছে, অসুস্থ হলে মহিউদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। মহান মুক্তিযুদ্ধের সময় জেলার অন্যতম এই সংগঠক রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
 
২০২৪ সালে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি কিছুদিন এলাকায় অবস্থান করেন। ওই সময় তার বিরুদ্ধে কয়েকটি বিতর্কিত মামলা দায়ের হলে তিনি শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে গ্রাম ছেড়ে রাজধানীতে অবস্থান করেন।

  • সর্বশেষ