শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় বিএনপির নির্বাচনোত্তর মতবিনিময় সভায় পাল্টা-পাল্টি সমাবেশ

আজিজুল ইসলামঃ বাঘারপাড়ায় জাতীয় সংসদ নির্বাচনোত্তর মতবিনিময় সভা করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মতিয়ার রহমান ফারাজী। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের চৌরাস্তায় বিএনপির নির্বাচনি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও তার সমর্থকদের অসহযোগিতার কারনে ধানের শীষ প্রতিকের পরাজয় হয়েছে বলে অভিযোগ করেন। এর প্রতিবাদে রাত সাড়ে ৯টায় ব্র্যাকমোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব দলীয় কয়েক’শ নেতা-কর্মীদের সামনে এসব অভিযোগ অস্বীকার করেন এবং মতিয়ার ফারাজীর মানহানীকর বক্তব্যের তীব্র প্রতিবাদ করে যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনার সভাপতিত্বে বিএনপির নির্বাচনি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মতিয়ার ফারাজী বলেন, টিএস আইয়ুব আমাকে বিভিন্ন অজুহাতে ভোটের মাঠে পৌঁছাতে সময় ক্ষেপন করিয়েছেন। তাঁর চাহিদামতো টাকা দিলেও তিনি দলের পক্ষে কাজ করেননি। সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান এসময় বলেন, টিএস আইয়ুব মতিয়ার ফারাজী ও জামায়াতের প্রার্থীর কাছ থকে টাকা নিয়ে দাড়িপাল্লা প্রতিকের পক্ষে কাজ করেছেন এবং আওয়ামীপন্থী ভোটারদের দাড়িপাল্লা প্রতিকে ভোট দিতে উৎসাহিত করেছেন। এমনকি তার সমর্থকরা ভোটের মাঠে পর্যন্তও ছিলেন না।

বাঘারপাড়ায় জামায়াতের মাত্র ১৫ শতাংশ ভোট থাকলেও কেন বিএনপিকে হারতে হল? জেলা বএিনপির নেতাদের আশ্রয়-প্রশ্রয় পেয়ে টিএস আইয়ূব একের পর এক দলের বিরুদ্ধে কাজ করে চলেছেন বলে মন্তব্য করেন বক্তারা। এসময় বক্তারা টিএস আইয়ুবসহ তার সমর্থকদের বিএনপির সকল সদস্যপদ থেকে বহিষ্কারের দাবি তোলেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিয়ুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিল্লাল বিশ্বাস, ঢাকা মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও সহকারী এ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগ, দরাজহাট ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিুজুর রহমান, জহুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মনিরুজ¥ামান, কেন্দ্রীয় কৃষকদলের নেতা এ্যাডভোকেট শিহাবুর রহমান, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর মুর্শীদসহ অভয়নগর বিএনপির নেতৃবৃন্দ।

একই দিন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় মতিয়ার ফারাজী ও তাঁর সমর্থকদের তোলা অভিযোগ অস্বীকার করে বলেন, মতিয়ার ফারাজী বাদে অন্য কারও কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। প্রার্থীর কাছ থেকে যে টাকা পাওয়া গেছে তা প্রতিটি ওয়ার্ডে ভাগ করে দেওয়া হয়েছে। এমনকি নির্বাচনের দুইদিন আগে যে ১৩লাখ টাকা পেয়েছি তা প্রতিটি কেন্দ্র ১৫ হাজার করে বন্টন করা হয়েছে। দাড়িপাল্লা প্রতিকের পক্ষে ভোট চাওয়া প্রসঙ্গে টিএস আইয়ূব বলেন, যদি কেউ প্রমান দিতে পারেন তাহলে রাজনীতি থেকেই বিদায় নেব। তিনি এসময় মানহানিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ করে যশোর জেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করেন। টিএস আইয়ূব বলেন, মতিয়ার ফারাজী তাঁর নিজের কেন্দ্রেসহ সমগ্র অভয়নগর উপজেলাতেও নিজের ব্যর্থতার কারনে হেরেছেন। সেখানে গণজোয়ার তৈরী করতে পারেননি। তিনি এসময় সমস্ত ভোদাভেদ ভুলে দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়