শিরোনাম
◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৫ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর-২ ধানের শীষ জেতায় বাজির মহিষ নিয়ে বাড়ি ফিরলেন মান্নান

তপু সরকার হারুন, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান। পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের জামায়াতে ইসলামীর সমর্থক আমীর হোসেনের সঙ্গে নির্বাচনের ফলাফল নিয়ে তিনি মজার ছলে একটি বাজি ধরেছিলেন।

বাজির শর্ত ছিল—শেরপুর–২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুল মান্নান আমীর হোসেনকে ৬টি মহিষ দেবেন। আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আব্দুল মান্নান পাবেন ১টি মহিষ।

পরে গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত নির্বাচনী ফলাফলে শেরপুর–২ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়। ফলে বাজির শর্ত অনুযায়ী আব্দুল মান্নান আজ শুক্রবার সকালে ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে আমীর হোসেনের বাড়ি থেকে একটি মহিষ নিয়ে বাড়ি ফেরেন।

আব্দুল মান্নান বলেন, “আমি আগে থেকেই বলেছিলাম ধানের শীষই জিতবে। তাই মজা করে বাজি ধরেছিলাম। ফলাফল হওয়ার পর শর্ত অনুযায়ী মহিষ নিয়ে বাড়ি ফিরেছি।”

Advertisement

মহিষ নিয়ে মান্নানের বাড়ি ফেরার খবরে নাকশী গ্রামসহ আশপাশের এলাকায় আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় লোকজন বিষয়টিকে ঘিরে হাসি-আনন্দ করেন। অনেকেই মান্নানকে অভিনন্দন জানাতে বাড়িতে ভিড় করেন।

আব্দুল মান্নানের ছেলে সোহেল মিয়া বলেন, “আমার আব্বা বাজিতে মহিষ জেতায় আমরা সকালে ব্যান্ড পার্টি নিয়ে জামায়াতের ওই সমর্থকের বাড়ি থেকে মহিষ নিয়ে এসেছি।”

স্থানীয় বাসিন্দা রিয়াজ আহম্মেদ বলেন, “এটা আসলে মজার বাজি ছিল। কিন্তু ফলাফল হওয়ার পর মহিষ নিয়ে বাজনা বাজিয়ে যেভাবে মান্নান ভাই বাড়ি ফিরেছেন, সেটা দেখতে সবাই বের হয়ে এসেছিল।”

এ বিষয়ে কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, “আমীর হোসেন ও আব্দুল মান্নানের মধ্যে নানা-নাতীনের সম্পর্ক। তাঁরা মজার ছলেই বাজি ধরেছিল। আজ বাজনাসহ বাজার ঘুরে মান্নান সেই মহিষ তার বাড়িতে নিয়ে যায়। তাঁদের মধ্যে এখনো ভালো সম্পর্ক রয়েছে।”