শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরের ৬টি আসনের ৫টিতে জামায়াত, ১টিতে বিএনপি

আজিজুল হক, বেনাপোল, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনের ৫টিতে জামায়াতের মনোনীত প্রার্থীরা 'দাড়িপাল্লা' প্রতীকে এবং এটিতে বিএনপি মনোনীত প্রার্থী 'ধানের শীষ'  বিজয়ী হয়েছেন। নির্বাচন শেষে সবকটি আসনের প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

ফলাফল অনুযায়ী, যশোর-১ আসনে জামায়াতের মাওলানা আজিজুর রহমান ১ লক্ষ ১৯ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে পোস্টাল ভোট ১৭১৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯৩ হাজার ৫৪২ ভোট। তার পোস্টাল ভোট ৫৪৭টি।

যশোর-২ আসনে জামায়াতের ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ১ লক্ষ ৭১ হাজার ৯৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ৩৪৯৩। অন্যদিকে বিএনপির সাবিরা সুলতানা পেয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৩২২ ভোট। তার পোস্টাল ভোট ১৩৯১।

যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত ২ লক্ষ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ১৬৯২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল কাদের পেয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ৪৬৩ ভোট। তার পোস্টাল ভোট ৩০০৪টি।

যশোর-৪ আসনে জামায়াতের গোলাম রছুল ১ লক্ষ ৭৭ হাজার ৫৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ২২৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মতিয়ার রহমান ফারাজী পেয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ১৭২ ভোট। তার পোস্টাল ভোট ৮৬৮।

যশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক ১ লক্ষ ৩২ হাজার ৮৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ২২৮০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী শহিদ ইকবাল (কলস) পেয়েছেন ৮৫ হাজার ৫১৭ ভোট। তার পোস্টাল ভোট ৭৬৯।

এ আসনে বিএনপির প্রার্থী রশিদ আহমদ পেয়েছেন ৫৫ হাজার ৪১৯ ভোট। এর মধ্যে তার পোস্টাল ভোট ৪৬০।

যশোর-৬ আসনে জামায়াতের মুক্তার আলী ৯২ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর মধ্যে তার পোস্টাল ভোট ১২১৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৯৭৯ ভোট। এর মধ্যে তার পোস্টাল ভোট ৮২০টি।

এছাড়া, এই ৬টি আসনে অনুষ্ঠিত গণভোটে বিপুলসংখ্যক ভোটার 'হ্যাঁ' এর পক্ষে ভোট দিয়েছেন। ৬টি আসন মিলিয়ে মোট 'হ্যাঁ' ভোট পড়েছে ১৩ হাজার ৬৪২টি এবং 'না' ভোট পড়েছে ২ হাজার ৫৫৬টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়